• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে

# কুলিয়ারচর সংবাদদাতা :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলো রাত্রি বেগম নামে এক এসএসসি পরীক্ষার্থী।
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের (ভেন্যু) বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।
পরীক্ষার্থী রাত্রি বেগম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে। আট ভাই- বোনদের মধ্যে ছয় জনের ছোট রাত্রি।
সে স্থানীয় লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার এসএসসি পরীক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার্থী রাত্রির মা দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। তিনি কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর বেলায় নিজ বাড়িতে মারা গেছেন। পরে লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন রাত্রি বেগম।
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র (ভেন্যু)’র সহকারী সচিব বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ও লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *