• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভৈরব পৌরসভার পক্ষ থেকে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় পৌর মাতৃসদন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার কার্যালয়ে এসে শেষ হয়। পরে পৌরসভার হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, সহকারী প্রকৌশলী মো. শাহজাহান, মো. ওমর ফারুক, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম মিয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা বেগম, কর আদায়কারী মো. শাহনেওয়াজসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *