• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

কিশোরগঞ্জে শহীদ মিনারে
সর্বস্তরের মানুষের ঢল

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জেলা সদরের সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থা পুষ্পস্তবক অর্পণ করেছে। রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে শ্রদ্ধা নিবেদন চলে সকাল ১০টা পর্যন্ত। বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *