• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

# মিলাদ হোসেন অপু :-
যুগান্তরের ২৫ বছর পর্দাপণ উপলক্ষে ভৈরবে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ ফেব্রুয়ারি রোববার রাতে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্যাট মো. ইকবাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাজু মিয়া (পিপিএম), নৌ-থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদ রেজা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুগ্ম-সম্পাদক রফিউল আলম মঈন, বীর মুক্তিযোদ্ধা মো. ফরহাদ আহমেদ। এছাড়া স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী ইসফাক আহমেদ বাবু, মো. সুমন মোল্লা, মো. আক্তারুজ্জামান, মো. আলাল উদ্দিন, আলহাজ্জ মো. সজীব আহমেদ, এম এ হালিম, কাজী আবদুল্লাহ আল মাছুম, আবদুর রউফ, মো. আল-আমিন টিটু, আরিফুল ইসলাম মামুন, মিজানুর রহমান পাটোয়ারি, মিলাদ হোসেন অপু, আফছার হোসেন তুর্জা ও সাংবাদিক ইমন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক সজীব আহমেদ এবং আয়োজন করেন ভৈরব প্রতিনিধি।
অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য রাখেন, ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক। পরে যুগান্তরের পক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। স্বাগত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ বছর যাবত যুগান্তর পাঠকের চাহিদা অনুযায়ী সংবাদ প্রকাশ করে যাচ্ছে। যুগান্তর পত্রিকার সাংবাদিকরা কখনও নিউজের সাথে আপোষ করেনা, ভবিষ্যতে করবেনা। পাঠকের অন্তরজুড়ে আছে যুগান্তর। তিনি আরও বলেন, সাংবাদিকতা করতে গিয়ে আমি যুগান্তর প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে অনেক প্রভাবশালী মহলের হুমকি-ধামকি পেয়েছি কিন্তু কখনও নিউজের সাথে কারো সঙ্গে আপোষ করেননি।
প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, ২৪ বছর যাবত যুগান্তর পাঠকের চাহিদা পূরন করে টিকে আছে। আমি সবসময় যুগান্তর পড়ি। যুগান্তর সবসময় গণমানুষের কথা বলে। ২৫ বছরে যুগান্তর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি গর্বিত মনে করছি। তিনি যুগান্তরের সাফল্য উন্নতি কামনা করেন।
অন্যান্য বক্তারা বলেন, দেশের প্রচারবহুল পত্রিকা যুগান্তর। সত্য বাস্তব, অন্যায় দুর্নীতি, ঘূষ-লুটপাটের বিরুদ্ধে সংবাদ প্রকাশে আপোষহীন যুগান্তর। তারা বলেন, যুগান্তরের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক সবসময় খবরের পিছনের খবর প্রকাশে সোচ্ছার থাকে। সাংবাদিকতা নিয়ে তিনি বইও লিখেছেন। বক্তারাসহ সাংবাদিকগণ ২৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগান্তরের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে অতিথিগণ একটি কেক কাটেন। এর আগে ভৈরব প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান অতিথিগণ। তারা যুগান্তরের উন্নতি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *