# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে মহিলা পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ৩৫ সদস্যের জেলা কমিটি গঠিত হয়েছে। তাতে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে অ্যাডভোকেট মায়া ভৌমিক ও আতিয়া হোসেন। সম্মেলন উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর শিল্পকলায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মালেকা বানু।
দ্বিতীয় পর্বে জেলা শাখার সভাপতি মায়া ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মালেকা বানু, জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফারুকী, গিয়াস উদ্দিন খান মিলকি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নূরুন্নবী বাদল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান শেখ সেলিম কবীর, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ বক্তৃতা করেন। সঞ্চালনা করেন সহ-সম্পাদক বিলকিস বেগম। সম্মেলনে গণসঙ্গীতও পরিবেশিত হয়।