• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় আগরপাট্টা-আজলদী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আগরপাট্টা-আজলদী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে এ সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ভিপি মো. ফরিদ উদ্দিন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন আনার, নারান্দী ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সমাজসেবক হাবিবুল্লাহ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এলজিইডির বাস্তবায়নে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ৪৫০ মিটার সড়কটি নির্মাণে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *