দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের (মার্ক্সবাদী) বিক্ষোভ মিছিল -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদ (মার্ক্সবাদী) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় এক সমাবেশে বক্তৃতা করেন দলের জেলা সমন্বয়ক মো. আলাল মিয়া, জেলা কমিটির সদস্য মো. জমির বেপারি, এবায়দুল ইসলাম, কামাল উদ্দিন প্রমুখ।