• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

শ্রমিক সংগঠনের প্রশিক্ষণ শিবির

শ্রমিক সংগঠনের
প্রশিক্ষণ শিবির

# নিজস্ব প্রতিবেদক :-
বাসদের (মার্ক্সবাদী) শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শ্রমজীবী মানুষদের নিয়ে রাজনৈতিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হোসেনপুরের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আকম জহিরুল ইসলাম। শিক্ষা শিবিরে আরও আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা ও সদস্য শেখর রায়।
দিনব্যাপী রাজনৈতি শিক্ষা শিবিরের দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি মো. আলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবায়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, পাটকল, চিনিকলসহ বন্ধ সকল শিল্পকারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার দাবি জানিয়েছেন। অটোচালকদের হয়রানি বন্ধ, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য বিনামূল্যে রেশন ও সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *