• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

পাকুন্দিয়ায় ভিক্ষুকদের নিয়ে সভা করেছেন ওসি

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভিক্ষুকদের নিয়ে এক সচেতনতামূলক সভা করেছেন ওসি আছাদুজ্জামান টিটু। ৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পাকুন্দিয়া থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ভিক্ষুকদের নিজস্ব সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে ভিক্ষাবৃত্তির প্রবণতা পর্যায়ক্রমে কিভাবে হ্রাস করা যায় সেই লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে থানা প্রশাসন।
এতে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু ও এএসআই মুনা তালুকদার। এ সময় উপজেলা ভিক্ষুক সমিতির সভাপতি আবদুল কদ্দুছ, সাধারণ সম্পাদক রোপা মিয়া, সদস্য আবদুল হান্নান, মাইজ উদ্দিন, এরশাদসহ শতাধিক ভিক্ষুক উপস্থিত ছিলেন।
সভায় ওসি আছাদুজ্জামান টিটু বলেন, ভিক্ষুকরাও সমাজের অপরিহার্য অংশ। সমাজের প্রায় সর্ব ক্ষেত্রেই তাদের বিচরণ রয়েছে। তাদেরকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন করা সম্ভব নয়। তাই নিজেদের নিরাপত্তার জন্য রাস্তা বাদ দিয়ে বিকল্প পন্থা অবলম্বন করতে হবে। এতে বিভিন্ন রকমের দুর্ঘটনা হ্রাস, সড়কে যানজট নিরসন ও নিজেদের নিরাপত্তা বজায় থাকবে। এসময় ভিক্ষুকদের পরিবার ও তাদের সামনে ঘটে যাওয়া সামাজিক বিভিন্ন অপরাধের তথ্য পুলিশকে অবহিত করার অনুরোধ জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *