• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা

গুরুত্বপূর্ণ পাওয়ার গ্রিডের নির্মাণ এক বছর পেছনে

বাজিতপুরের সরারচরে নির্মাণাধীন নতুন গ্রিড -পূর্বকণ্ঠ

গুরুত্বপূর্ণ পাওয়ার গ্রিডের
নির্মাণ এক বছর পেছনে

# নিজস্ব প্রতিবেদক :-
বিদ্যুতের ভোগান্তির অবসানে কিশোরগঞ্জের সরারচর এলাকায় নির্মাণ হচ্ছে নতুন গ্রিড। কিন্তু তিন টাওয়ারের এই গ্রিডটি নির্মাণশেষে গতবছর জুন মাসে উদ্বোধনের কথা থাকলেও এখনও কাজ সম্পন্ন হয়নি। আগামী জুন মাসে কাজ শেষ হতে পারে বলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রকৌশলী ধারণা দিয়েছেন।
বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় ৫ একর জায়গার ওপর ৬০ কোটি টাকা ব্যয়ে গ্রিডটি নির্মাণ হচ্ছে। এক লাখ ৩২ হাজার কিলোভোল্টের গ্রিডের কাজ শুরু হয় ২০২০ সালের মার্চে। তিন টাওয়ারের এই গ্রিডের একটি মাত্র টাওয়ার নির্মাণ হয়েছে। তবে ট্রান্সফরমার বসানো হয়েছে। এখন প্লাটফরম নির্মাণ হচ্ছে।
এই গ্রিডের দায়িত্বে নিয়োজিত প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ আহমেদ বলেছেন, টাঙ্গাইলের ঘাটাইলেও এরকমই একটি গ্রিডের কাজ একই সময়ে শুরু হয়েছিল। সেটি গত ১ ফেব্রুয়ারি উদ্বোধন হয়ে গেছে। এখানে কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে ট্রান্সফরমার বসানোর কাজটা মার্চ মাসে সম্পন্ন হয়ে যাবে। গ্রিডের উদ্বোধন হয়ে গেলে জেলায় বিদ্যুৎ সরবরাহ অনেক বাড়বে বলে তিনি জানিয়েছেন।
কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান হিন্দুস্থান গ্যালভানাইজিং পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি। প্রতিষ্ঠানটির প্রকৌশলী মো. আদিল জানিয়েছেন, গতবছর জুন মাসে এই গ্রিডের উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু কিছু কারিগরি সিদ্ধান্তের পরিবর্তনের কারণে কাজটি বিলম্বিত হচ্ছে। এখানে যে তার দেওয়ার চুক্তিপত্র ছিল, সেটি মূল গ্রিডের তারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই তার দিলে ভোল্টেজ অনেক কমে যাবে। এতে নানা রকম সমস্যা হবে। যে কারণে প্রত্যাশিত ভোল্টেজ ঠিক রাখার প্রয়োজনে নতুন তারের চাহিদা দেওয়া হয়েছে। সেগুলো বিদেশ থেকে আনার প্রক্রিয়াতে কিছুটা সময় লাগছে বলে তিনি জানিয়েছেন। তবে এ বছরের মাঝামাঝি সময়ে কাজ শেষ করতে পারবেন বলে জানিয়েছেন প্রকৌশলী আদিল।
এদিকে কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জুলফিকার জানিয়েছেন, এ জেলায় গ্রীষ্মকালে পল্লীবিদ্যুতের চাহিদা থাকে ১৬০ মেগাওয়াট। আর পিডিবির চাহিদা থাকে ৪০ মেগাওয়াট। গ্রীষ্মকালে মোট চাহিদা ২০০ মেগাওয়াটের জায়গায় আসে ৮৭ থেকে ৯৫ মেগাওয়াট। তবে শীতকালে পল্লীবিদ্যুৎ আর পিডিবির যৌথ চাহিদা নেমে আসে ১২০ মেগাওয়াটে। এসময় লোডশেডিং হয় না বললেই চলে। এখন কেবলমাত্র আশুগঞ্জ গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যে কারণে চাহিদা মাফিক বিদ্যুৎ পাওয়া যায় না। সরারচরের গ্রিডটি চালু হলে সরবরাহ অনেক বাড়বে বলে প্রকৌশলী জুলফিকার মনে করছেন। তিনি কেবল গ্রিডের দিকে তাকিয়ে না থেকে এ জেলায় পাওয়ার প্লান্ট স্থাপন দরকার বলে মনে করছেন।
এদিকে নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক শেখ মনোয়ার মুর্শেদ জানিয়েছেন, সরারচর গ্রিডটি চালু হলে কিশোরগঞ্জ জেলা ছাড়াও নরসিংদীর বেলাবো উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *