• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক লীগ নেতার দুহাত কেটে নিয়েছে দুজন আটক হয়েছে

স্বেচ্ছাসেবক লীগ নেতার
দুহাত কেটে নিয়েছে
দুজন আটক হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়ার (৪২) দুহাত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই সিরাজ (৪৫) ও রাকিব (২৫) দুজনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন কটিয়াদী থানার ওসি মোহাম্মদ দাউদ।
নয়ন বৃহস্পতিবার রাতে উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকার মাদ্রাসায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। সেখান থেকে তিনি সতেরদ্রোন গ্রামের বাড়িতে ফেরার পথে কাচারিপাড়া মুচিবাড়ির কাছে রাত সাড়ে ৮টার দিকে হামলার শিকার হন বলে জানিয়েছেন বাবা শাহজাহান মিয়া। শাহজাহান মিয়া জানিয়েছেন, তিনি ও ছেলে নয়ন গত জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে কাজ করেছেন। ফলে নির্বাচনের বিরোধে এই হামলা হতে পারে বলে তিনি ধারণা করছেন।
অন্যদিকে পরাজিত নৌকার প্রার্থী আব্দুল কাহার আকন্দের ছোট ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে এলাকার সতেরদ্রোণ ও রায়খলা গ্রামের বিরোধে পাল্টাপাল্টি দুটি খুনের ঘটনা ঘটেছিল। এর একটি মামলায় শাহজাহান ও নয়ন আসামি ছিলেন। পরবর্তীতে অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ পড়েছে। নয়নের ওপর হামলার সঙ্গে ওই ঘটনারও যোগসূত্র থাকতে পারে বলে আবুল কাশেম মনে করছেন।
অন্য একটি সূত্র ধারণা দিয়েছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ফলে হামলার পেছনে সেই বিরোধও কাজ করে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *