• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ডালিম মিয়া -পূর্বকণ্ঠ

ভৈরবে ২৬ কেজি গাঁজাসহ
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
ডিবির একটি দল ভৈরব থেকে ২৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মাদক ব্যবসায়ী ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে ডালিম মিয়া (২২)। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসআই জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ২৯ জানুয়ারি সোমবার রাত সোয়া ১০টার দিকে ডিবির এসআই আব্দুল জব্বারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ভৈরব বাজার ভূমি অফিসের কাছ থেকে গাঁজাসহ ডালিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *