• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ২৯ জানুয়ারি সোমবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ নেতা শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
এ বিষয়ে আহত আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির বলেন, আমি শ্রীনগর গ্রামের বাসিন্দা। তেয়ারীরচর ও ভবানীপুর গ্রামের মধ্যস্থানে ৩৫ শতক একটি জায়গা কিনি। আমার কাছে তৈয়ারীরচর গ্রামে সুলমানপুরে মাছুম, মোমেনসহ তার সাঙ্গপাঙ্গরা ৫ শতাংশ জমি অথবা ৫ লক্ষ টাকা দাবী করে।
আমি ভৈরব থানায় এ বিষয়ে অভিযোগ করলে ভৈরব থানা থেকে এসআই মামুন তদন্ত করতে আসে। এ সময় আসামি পক্ষ আমার উপর চড়াও হয়। এএসআই এর নেতৃত্বে পরিস্থিতি স্বাভাবিক হয়। সোমবার সকাল ৮টার দিকে মাছুম, মোমেন, পায়েল, সুজনসহ ৮/১০ জন আমার উপর হামলা চালিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে।
এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, জমি নিয়ে দ্বন্দ্বের বিষয়টি আমি জেনেছি। সোমবার এক পক্ষ হারুন মিয়াকে আহত করেছে। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছেন। আমি হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি। আমি চাই অপরাধীদের কঠোর শাস্তি হোক।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযোগ পাওয়ার পর ২৮ জানুয়ারি রোববার ভৈরব থানার এএসআই ঘটনার তদন্ত করতে যায়। সোমবার সকালে তেয়ারীরচর গ্রামে অভিযোগকারী হুমায়ুন কবিরকে আহত করেছে এরকম একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা প্র্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *