• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

ভৈরবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

# রাজীবুল হাসান :-
ভৈরবে শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ ২৯ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার রসুলপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এসময় রসুলপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক রাজীবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ফজলুল হক মাস্টার। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মো. জাবেদ মিয়া, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য ইসরাফিল মিয়া, আসাদ মিয়া, আলিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আজকের দিনের শিশুরাই আগামীর ভবিষৎ। শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের শিক্ষার ভীত গড়ে তুলবেন। কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয় হতে শিক্ষা গ্রহণ করে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করবেন। সেজন্যই শিশুদের সঠিক ও গ্রহণযোগ্য শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *