# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১০৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জানুয়ারি সোমবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট তারেক উদ্দিন আহমদ আবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।
প্রথমেই জাতীয় সঙ্গীতের সঙ্গে প্রধান অতিথি জাতীয় পতাকা, সভাপতি ক্রীড়া পতাকা, আর প্রধান শিক্ষক বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিএনসিসি, স্কাউট ও গার্ল গাইড দল মার্চপাস্ট করে প্রধান অতিথিকে সালাম জানায়। প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ের প্রায় ৩শ শিক্ষার্থী ৫৬টি ইভেন্টে প্রতিযোগিতা করে। মেয়েদের মধ্যে যৌথভাবে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে প্রীমা ইসলাম ও রিনা বেগম পুষ্প। আর ছেলেদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে এহসানুল হক নিরব। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।