• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

ছাত্র ফ্রন্ট বা.কৃ.বি. শাখায় ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের র‌্যালি -পূর্বকণ্ঠ

ছাত্র ফ্রন্ট বা.কৃ.বি. শাখায়
৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী

# নিজস্ব প্রতিবেদক :-
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা রোববার সংগঠনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
২৮ জানুয়ারি রোববার বিকালে বিজয় ৭১ প্রাঙ্গনে কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক গৌতম কর। এরপর র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জব্বারের মোড়ে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা করা হয়। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিফা সাজিদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সঞ্জয় রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রধান অতিথি হিসেবে রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
তিনি বলেন, বর্তমান শাসক গোষ্ঠী জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান শিক্ষা সংকোচন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, পরীক্ষা তুলে নেওয়ার মাধ্যমে শিক্ষাকে ধ্বংসের দ্বাপ্রান্তে নিয়ে গেছে। তিনি বলেন, আজকের এই কঠিন বাস্তবতায় শিক্ষা ও গণতন্ত্রের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার জন্মলগ্ন থেকেই সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞান ভিত্তিক শিক্ষার জন্য লড়াই করে আসছে। শিক্ষার ওপর আক্রমণের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। আগামী দিনেও এ লড়াই অব্যাহত রাখবে। সেই লড়াইয়ে ছাত্র সমাজসহ সকল গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে এগিয়ে আসার জন্য রাফিকুজ্জামান ফরিদ উদাত্ত আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *