• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বাজিতপুরে শীতার্তদের পাশে অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে গভীর রাতে ঘুরে ঘুরে অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ।
২৬ জানুয়ারি শুক্রবার বাজিতপুরের সরারচর রেলস্টেশন, সরারচর বাজার, ভাগলপুর রেলস্টেশন, ভাগলপুরের রশি মার্কেট, বাজিতপুর বাজারে ঘুরে ঘুরে অসহায় দুঃস্থ ছিন্নমূল ও দিনমজুর শ্রেণির ২ শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় ভাগলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মোস্তফা কামাল এবং বাজিতপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক কামাল হোসেন, বাজিতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মানিক, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, দৈনিক আমার কাগজ পত্রিকার সাংবাদিক মো. ফারুক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আব্দুল ছালিম উপস্থিত ছিলেন।
মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ’এই বছর বাজিতপুরে দশ হাজার কম্বল বিলি করা হয়েছে চেয়ারম্যান মেম্বার নেতাদের দিয়ে । তারা তাদের আত্মীয় স্বজন বড় নেতা ছোট নেতাদের দিয়ে সমাপ্ত করেছে। আমি দেখেছি এক নেতার ফ্লোরে সরকারি কম্বল বিছানো। অথচ অনেক সত্যিকারের অসহায় দুস্থ কম্বল পাইনি। বাজিতপুর সার্কেলের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই খানে প্রকৃত দুঃস্থ অসহায় মানুষ কম্বল পাচ্ছে।
বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ’গত কয়েক দিন ধরে বাজিতপুরে প্রচণ্ড শীত ও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এই শীতে রেল স্টেশনে, বাজার গুলোতে অনেক কষ্টে রাত যাপন করছেন। ছিন্নমূল ও গৃহহীন অনেকের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। আমি গত বেশ কিছু দিন ধরে বাজিতপুরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করছি এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *