• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

নীলগঞ্জ রেলস্টেশন বন্ধ এক যুগ এক স্টেশনের রোগীতে যানজট

এক যুগের বেশি সময় বন্ধ যশোদল রেল স্টেশন -পূর্বকণ্ঠ

নীলগঞ্জ রেলস্টেশন বন্ধ এক যুগ
এক স্টেশনের রোগীতে যানজট

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের প্রধান চিকিৎসাকেন্দ্র জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। এর উত্তর পাশে এক কিলোমিটার দূরত্বে রয়েছে কিশোরগঞ্জ রেলস্টেশন। আবার এক কিলোমিটার দক্ষিণে রয়েছে যশোদল রেলস্টেশন। কিন্তু যশোদল স্টেশনটি এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে আছে। ফলে জেলার উত্তরাঞ্চল আর দক্ষিণাঞ্চল থেকে ট্রেনযোগে যেসব রোগী হাসপাতালে আসেন, তাদেরকে একটি মাত্র স্টেশনে নামতে হয়। এরপর ‘ওয়ানওয়ে ট্রাফিকিং’ ব্যবস্থায় সরু রাস্তা ধরে যানজট ঠেলে হাসপাতালে যেতে ১০ মিনিটের জায়গায় ৪০ মিনিটি লেগে যায়। শুধু তাই নয়, রাস্তার ওপরের ঢালাই ভেঙে একেবারে করুণ অবস্থা। অথচ যশোদল স্টেশনটি চালু থাকলে জেলার দক্ষিণাঞ্চলের রোগীরা সেখানে নেমে আলাদা রাস্তা ধরে হাসপাতালে যেতে পারতেন। এতে একমুখি ট্রাফিক জ্যামের সৃষ্টি হতো না বলে ভুক্তভোগিরা মনে করছেন। কেবল রোগী নয়, শহরে অবস্থানকারী চিকিৎসক, মেডিক্যাল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকা থেকে রোগী নিয়ে আসা রইছ উদ্দিন জানান, তিনি রোগী নিয়ে যশোদল স্টেশন পেরিয়ে হাসপাতাল অতিক্রম করে কিশোরগঞ্জ স্টেশনে গিয়ে নেমেছেন। এরপর স্টেশন থেকে ১০ মিনিটের রাস্তা ৪০ মিনিটে গিয়েছেন। সদর উপজেলার নীলগঞ্জ থেকে অটোরিকশায় রোগী নিয়ে আসা সাহাবুদ্দিন এবং বৌলাই থেকে অটোরিকশায় রোগী নিয়ে আসা রফিকুল ইসলামও একই রকম তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন।
জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন ট্রেনে চড়ে প্রচুর রোগী আসেন হাসপাতালে। বিপত্তি বাঁধে যানজটে। কিশোরগঞ্জ রেলস্টেশনে নেমে সবাইকে যেতে হয় ১২ থেকে ১৫ ফুট প্রশস্ত একটি মাত্র সরু রাস্তা ধরে। এমনকি অ্যাম্বুলেন্সে যেসব জটিল রোগী আনা-নেওয়া করা হয়, তাদেরকেও একই রকম ভোগান্তি পোহাতে হয়। এই রাস্তার দুই পাশে কোন বাইপাস বা গলি রাস্তাও নেই যে যানবাহনগুলো সরে গিয়ে অ্যাম্বুল্যান্সকে জায়গা করে দেবে। এটি জেলা সদরের সঙ্গে নিকলী আর কটিয়াদী উপজেলাসহ সদর উপজেলারও একটি বড় অংশের সংযোগ সড়ক। ফলে প্রতিদিন শত শত হালকা ও ভারি যানবাহন এই রাস্তায় চলাচল করে। কাজেই, একদিকে যেমন বিভিন্ন মহল থেকে রাস্তাটি প্রশস্ত করার দাবি আছে, আবার যশোদল রেল স্টেশনটি চালুরও দাবি আছে।
শনিবার বিকালে যশোদল স্টেশনে গিয়ে সেটি জনমানব শূন্য দেখা গেছে। নতুন একটি ছাউনি বানিয়ে ফেলে রাখা হয়েছে। প্লাটফরমে আশপাশের লোকেরা দড়ি টানিয়ে রোদে কাপড় শোকাচ্ছেন। স্টেশনের পেছনেই বাড়ি স্থানীয় ব্যবসায়ী নূরুন্নবী হিললীর। তিনি জানান, এক যুগেরও বেশি সময় ধরে স্টেশনটি বন্ধ হয়ে আছে। অথচ যশোদল ইউনিয়নসহ পার্শ্ববর্তী চৌদ্দশত ও কর্শাকড়িয়াইল ইউনিয়নের মানুষজন এই স্টেশনটি ব্যবহার করতেন। এখন যেতে হয় কিশোরগঞ্জ স্টেশনে। দুতিন বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় একটি ছাউনি নির্মাণ করা হয়েছে। কিন্তু স্টেশনটি বন্ধই আছে। এলাকার পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক জাহিদুল আলমও একই রকম বর্ণনা দিয়ে বলেছেন, যশোদল স্টেশন থেকে হাসপাতালে যাওয়ার রাস্তাটি অনেক সহজ। অথচ স্টেশনটি বন্ধ থাকায় সবাইকে নামতে হয় কিশোরগঞ্জ স্টেশনে। এরপর যানজট ঠেলে হাসপাতালে পৌঁছতে পৌঁছতে রোগীর অবস্থা নাজুক হয়ে পড়ে। স্টেশনের পাশেই রয়েছে লেবেল ক্রসিং। সেখানে সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন গেইটম্যান আজিজুল ইসলাম। তিনি আসার আগে থেকেই স্টেশনটি বন্ধ বলে জানিয়েছেন।
এদিকে কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, কেবল যশোদল নয়, সদর উপজেলার নীলগঞ্জ এবং কুলিয়ারচরের ছয়সূতি স্টেশনও বন্ধ। তবে যশোদল স্টেশনটি চালু হলে দক্ষিণাঞ্চলের রোগীদের সুবিধা হতো বলে তিনিও মনে করেন। কিন্তু আপাতত চালুর কোন উদ্যোগ নেই বলে তিনি জানিয়েছেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন ও মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াবাহ বাদল জরুরি ভিত্তিতে রাস্তাটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, রাস্তার দুই পাশে দোকানপাট এবং অবৈধ স্থাপনা নির্মাণ করে এমন সরু করে ফেলা হয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কোথাও ১২ ফুট, কোথাও ১৫ ফুট। ফলে শহরে অবস্থানকারী শিক্ষক, শিক্ষার্থী এবং চিকিৎসকদেরও যেতে আসতে চরম ভোগান্তি পোহাতে হয়। অ্যাম্বুলেন্সে জটিল রোগী এখানে আনতে বা কোথাও রেফার করে পাঠাতেও সময় ক্ষেপণের মুখে পড়তে হয়। তাঁরা যশোদল রেল স্টেশনটিও চালু হওয়া উচিত বলে মনে করেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালের সামনের রাস্তাটি তাঁদের বিভাগের আওতায়। এটি প্রশস্তকরণের একটি উদ্যোগ নেয়া হয়েছে। এর জন্য উপজেলা প্রকৌশল অফিসকে প্রাক্কলন করার দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *