• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

অবশেষে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

# মিলাদ হোসেন অপু :-
অবশেষে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। ভৈরব হাইওয়ে থানার আওতাধীন ঢাকা-সিলেট মহা সড়কের বিভিন্ন চেক পয়েন্টে চলেছে এই অভিযান। তবে হাইওয়ের পুলিশ বলছে গত চারদিন যাবত বিরামহীনভাবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। চার দিনে প্রায় ৪০টির মত সিএনজি চালিত অটোরিকসা আটক করে জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাজু মিঞা।
জানা যায়, দীর্ঘদিন যাবত সরকারের দেয়া বিধি নিষেধ না মেনে ঢাকা-সিলেট মহাসড়কে অবাধে চলছে নিষিদ্ধ সিএনজি চালিত অটোরিকসা। সিএনজি চালিত অটোরিকসাসহ নিষিদ্ধ যান চলাচল বন্ধে বিভিন্ন পত্র পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ হলে টনক নড়ে ভৈরব পুলিশ প্রশাসনের। ভৈরব থানা পুলিশ ১৪ জানুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে ৮টি সিএনজি চালিত অটোরিকসাকে মামলা দেয়।
আজ ২২ জানুয়ারি সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করছেন হাইওয়ে থানা পুলিশ। এ সময় প্রায় ১২টি সিএনজি চালিত অটোরিকসা আটক করা হলেও ৮টি সিএনজি চালিত অটোরিকসাকে মামলা দেয়া হয়েছে। তবে বেশির ভাগ সিএনজি চালিত অটোরিকসাই ভৈরবের বিভিন্ন হাসপাতালে রোগী বহণ করে। ভৈরবের পার্শ্ববর্তী উপজেলা নরসিংদী রায়পুরা ও বেলাব উপজেলা থেকেই আসে এসব রোগী।
জানা যায়, ২০১৬ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞার পর ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি চালিত অটোরিকসা চলাচল কিছু দিন বন্ধ থাকলেও আবারো অবাধে চলে এই নিষিদ্ধ যান। তবে চলতিমাসে আবারও হাইকোর্টের নির্দেশনায় নিষিদ্ধ যান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মো. সাজু মিঞা বলেন, সরকারের নির্দেশনায় মহাসড়কে নিষিদ্ধ যান বন্ধ করতেই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছেন। গত কয়েক দিনে একাধিক নিষিদ্ধ যানবাহনকে মামলা দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *