• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হাওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুজন আহত একজন

হাওরে মোটরসাইকেল
দুর্ঘটনায় নিহত দুজন
আহত একজন

# নিজস্ব প্রতিবেদক :-
মিঠামইনের ঢাকী এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপর একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন মিঠামইনের চাঁনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. ইয়াছিন (২৫) ও সিলেটের কোম্পনিগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আমির হোসেন (২০)। আহত অপর যুবক মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের দয়াহাটি গ্রামের রেজু মিয়ার ছেলে মিজানুর রহমানকে (৩৫) কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে ঘটে এ দুর্ঘটনা। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিহতদের মরদেহ মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ইয়াছিনের স্বজনরা হাসপাতালে আছেন। সিলেটের নিহত আমীর হোসেনের স্বজনদের খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *