• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

রাস্তা মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাস্তা মেরামতের দাবিতে
এলাকাবাসীর মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
একটি সেতুর অ্যাপ্রোচ রোড মেরামতের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। জনদুর্ভোগ নিরসন কমিটির উদ্যোগে হোসেনপুরে কাউনা সেতুর দুই পাশের অ্যাপ্রোচ রোড মেরামতের দাবিতে ২২ জানুয়ারি সোমবার দুপুরে এই মানববন্ধন করা হয়। সংগঠনের আহবায়ক আলাল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদস্য সচিব খায়রুল ইসলাম ফকির, এবায়দুল ইসলাম, গোলাপ মিয়া প্রমুখ।
বক্তাগণ বলেন, রাস্তাটি দুই দিক থেকেই বিজপজ্জনকভাবে ভেঙে আছে। মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। অথচ কর্তৃপক্ষের এটি মেরামতের কোন আন্তরিকতা দেখা যাচ্ছে না। নারী-পুরুষ নির্বিশেষে এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। তবে হোসেনপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হক জানিয়েছেন, সেতুর দুই পাশের রাস্তা মেরামতের একটি উদ্যোগ নেয়া হয়েছে। তিনি সেতু এলাকা পরিদর্শনে গিয়ে কাজের খোঁজ নেবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *