# উজ্জ্বল কুমার সরকার :-
“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস। এ উপলক্ষে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সহকারী সার্জন ডা. দেবাঞ্জন পন্ডিত, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এটিএম আহসান উল্লাহ টুটুল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা, ভাতাভোগী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।