• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহন কর্মকর্তা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১জানুয়ারি সোমবার হোসেনপুর উপজেলা পরিষদ হল রুমে কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমনসহ ভোটগ্রহন কর্মকর্তা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার উপস্থিত ছিলেন।
এ উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রে ১ লক্ষ ৬৩ হাজার ৬৪৬ জন ভোটার রয়েছে। মোট ভোট গ্রহণ কর্মকর্তা ১ হাজার ১১২ জন ও ভোট কক্ষের সংখ্যা ৩৫২টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *