• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার কুড়িঘাট বধ্যভূমি স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকালে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজ, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং হোসেনপুর বিএম কলেজ পুস্পস্তবক অর্পণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. তানভীর হাসান জিকো, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. উজ্জ্বল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জুরুল হক, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষক লীগ সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *