• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় মোবাইল মেকানিকের ঝুলন্ত লাশ উদ্ধার

# রাজন সরকার :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাজল মিয়া (৩৮) নামের এক মোবাইল মেকানিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পৌরসদরের উপজেলা পরিষদ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। কাজল মিয়া উপজেলার নারান্দী মধ্যপাড়া গ্রামের মৃত রশিদ ব্যাপারীর ছেলে এবং পাকুন্দিয়া পৌরসদর বাজারের একটি দোকানে মোবাইল মেকানিকের কাজ করতো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাজল মিয়ার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। তিনি পাকুন্দিয়া পৌরসদর বাজারের একটি দোকানে মোবাইল মেকানিকের কাজ করে আসছিল। সম্প্রতি পৌরসদরের উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সাথে কাজলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পাকুন্দিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *