• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

জঙ্গি মোকাবেলার আলোচিত ওসি মো. মুর্শেদ জামানের বাজিতপুরে যোগদান

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জ জেলা পুলিশের তিনবারের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বাজিতপুর থানায় যোগদান করেছেন। ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
বাজিতপুর থানায় যোগদানের আগে মুর্শেদ জামান অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। আর সদ্য বিদায়ী ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম অষ্টগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
ওসি মুর্শেদ জামান কিশোরগঞ্জ মডেল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োজিত থাকাকালে ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগার অদূরে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। তখন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। এরই স্বীকৃতিস্বরূপ তিনি পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদক ‘বিপিএম’ লাভ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *