• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য নিয়ে প্রশিক্ষণ

বক্তব্য রাখছেন গেইনের সমন্বয়ক আশফাক কবীর -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে নিরাপদ
খাদ্য নিয়ে প্রশিক্ষণ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জেলা চেম্বার, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এবং গেইন নামে একটি সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে। ১২ ডিসেম্বর মঙ্গলবার জেলা চেম্বার কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও খাদ্য শিল্প বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইকবাল, একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আফজাল রহমান, গেইনের সমন্বয়ক আশফাক কবীর, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, জেলা নাসিবের সভাপতি শেখ ফরিদ আহমদ, সহ-সভাপতি আলাউদ্দিন মাস্টার, উইমেন চেম্বার কর্মকর্তা সেলিনা ইয়াসমিন কাকলি প্রমুখ। অনুষ্ঠানে সাথী চিড়া মিল ও তন্নি-মুন্নি চানাচুর ফ্যাক্টরিসহ তিনটি প্রতিষ্ঠানকে মানসম্মত খাদ্য উৎপাদনের জন্য পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *