• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

মনোনয়ন ফরম নিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রদর্শন করছেন গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ -পূর্বকণ্ঠ

মনোনয়ন ফরম নিলেন
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক

# নিজস্ব প্রতিবেদক :-
গণতন্ত্রী পার্টির একাংশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলা শাখারও সভাপতি। তাঁর পক্ষে ২৬ নভেম্বর রোববার দুপুরে কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন দলের জেলা কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিল্কী ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের কাছ থেকে তাঁরা মনোনয়ন ফরম ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন।
তবে এই আসনে আজ আওয়ামী লীগ থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে প্রয়াত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন বর্তমান এমপি সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দেয়া হয়েছে। জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান। তবে ভূপেন্দ্র ভৌমিক দোলন জানিয়েছেন, ১৪ দলীয় জোটগতভাবে তাঁর দল নির্বাচন করবে বলে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানানো হয়েছে। সেই ক্ষেত্রে প্রতীকও চাওয়া হয়েছে নৌকা। এই আসনে তাঁর জোটগত মনোনয়ন দাবি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *