• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

প্রার্থিতা ঘোষণা আখতারের তিব্র সমালোচনা তারেকের

মতবিনিময় সভায় বক্তৃতা করছেন মেজর আখতারুজ্জামান -পূর্বকণ্ঠ

প্রার্থিতা ঘোষণা আখতারের
তিব্র সমালোচনা তারেকের

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক দুইবারের এমপি মেজর (অব.) আখতারুজ্জামান এবার স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ২২ নভেম্বর বুধবার নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে ২৪ নভেম্বর শুক্রবার নিজ এলাকায় প্রকাশ্য সমাবেশে এ ঘোষণা দেন। এ সময় দলের আজকের দুর্দিনের জন্য তারেক রহমানের আন্দোলন কৌশলের তীব্র সমালোচনাও করেন।
তিনি শুক্রবার বিকালে কটিয়াদী উপজেলায় নিজের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে দলের নেতাকর্মীদের সাথে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করেছিলেন। কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসেছিলেন। শেষ পর্যন্ত মতবিনিময় সভাটি জনসমাবেশে রূপ নেয়। সেখানে মেজর আখতার একাই বক্তৃতা করেছেন।
সমাবেশে মেজর (অব.) আখতার বলেছেন, তারেক রহমানের ভুল নেতৃত্ব আর সিদ্ধান্তের কারণে আজ দলের অবস্থা সূচনীয়। দলের হাজার হাজার নেতাকর্মী আজ কারাগারে। মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। এখন নিজেরাই পালিয়ে বেড়াচ্ছেন। ২৮ তারিখের পর সব নেতাদের পদত্যাগ করা উচিত ছিল। মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা কারাগারে। ফখরুলের জামিন হয় না। এখন আমেরিকাও তাদের পক্ষে কোন কথা বলে না, জাতিসংঘও কথা বলে না। অথচ দেশে অনেক দল থাকলেও মূলত দল দুটি। মানুষ ধানের শীষ ছাড়া কোথাও ভোট দেবে না।
তিনি বলেন, ১৫ বছর ধরে দলের আমার প্রাথমিক সদস্য পদও নেই। দল থেকে বহিষ্কৃতও হয়েছি, আবার মনোনয়নও দিয়েছে। আমি বিএনপিতে আছি, বিএনপিতেই থাকবো। মৃত্যু হলেও যেন সবাই বলে, সাবেক বিএনপি নেতা, বিএনপির সাবেক এমপি। মেজর আখতার বলেন, সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে সবসময় আমার কথা হয়। তারা নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। নির্বাচনের কাজকর্মে বাধা দিলে তখন প্রধানমন্ত্রীকে বলতে পারবো। আমেরিকাকে ছবি দেখাতে পারবো। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন ব্যর্থ হয়েছে। কিন্তু কোন একটি সরকার ছাড়া তো নির্বাচন হবে না। কাজেই বর্তমান সরকারের অধীনেই আমি নির্বাচন করবো। বিএনপিকেও নির্বাচনে আসা উচিত ছিল। তিনি সমবেত জনতার সমর্থন চাইলে সবাই হাত তুলে তাঁকে সমর্থন জানান।
মেজর আখতার ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম সংসদে বিএনপির এমপি ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হননি। তিনি জেলা বিএনপির আহবায়কের দায়িত্বও পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *