• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপনের মনোনয়ন জমা দেয়া উপলক্ষে দোয়া মাহফিল

# মিলাদ হোসেন অপু :-
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নৌকার একমাত্র প্রার্থী বর্তমান এমপি ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে আগামী ২৯ নভেম্বর বুধবার মনোনয়ন জমা দেয়া উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা পৌর শহরের শাহী মসজিদে জুম্মা নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগের একক প্রার্থী এমপি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে দোয়া চেয়েছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ উপদেষ্ঠা মণ্ডলির সদস্য ও ভৈরব চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর।
এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু, সাখাওয়াত উল্লাহ, আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ উপস্থিত ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ইতিমধ্যে শেষ হয়েছে। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে একাধিক প্রার্থী না থাকায় প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনই নৌকা প্রতীকে নির্বাচনের অনুমতি পেতে যাচ্ছেন। তবে ভৈরব ও কুলিয়ারচরে দুইজন ব্যক্তির আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহের কথা শুনা গেলেও তারা কেউই নৌকা পেতে মনোনয়ন জমা দেননি। এদিকে ভৈরব-কুলিয়ারচরের আওয়ামী লীগের নেতা কর্মীরা এ বিষয়ে কিছুই জানেনা বলে জানিয়েছেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন জিসান ও ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। এ দুই নেতা জোর দাবী করে জানান, ভৈরব-কুলিয়ারচর আসনে আওয়ামী লীগের কোন নেতাকর্মীই জনাব নাজমুল হাসান পাপন এর বিরুদ্ধে যাওয়ার কোন সম্ভাবনা নেই। তাছাড়া যারা মনোনয়ন কিনেছে তারা আওয়ামী লীগের কোন রাজনীতির সঙ্গে যুক্ত নয়।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে কম সংখ্যক আসনেই একক প্রার্থী রয়েছে। তবে একক প্রার্থীদের মধ্যে যে কয়টি আসন রয়েছে তারমধ্যে অন্যতম একটি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন। আসনটির জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। যেখানে সকল সংসদীয় আসনের প্রায় আসনের জন্য ফরম বিক্রি হয়েছে ১০টিরও বেশি।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৬ আসনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর ২০০৯ সালে উপ-নির্বাচনে এ আসনে তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভৈরব-কুলিয়ারচরের অবহেলিত ও উন্নয়নবঞ্চিত এলাকায় ব্যাপক উন্নয়নের প্রধান রূপকারই হচ্ছেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও তার ছেলে আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বলেন, ভৈরব-কুলিয়ারচর আসনে নৌকার বিকল্প নেই। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান টানা ছয়বার এ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ষষ্ঠবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের ১৯তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে তারই সন্তান বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন টানা তিনবার নির্বাচিত হয়ে (ভৈরব-কুলিয়ারচর) ব্যাপক উন্নয়ন করেছেন। এ আসনে বিএনপিসহ যে কোন দলের প্রার্থী থাকলেও আলহাজ্ব নাজমুল হাসান পাপন সাহেবই নির্বাচিত হবেন।
পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ বলেন, ভৈরব ও কুলিয়ারচরবাসীর একমাত্র আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফর্ম কিনে জমা দিয়েছেন বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। মনোনয়ন যুদ্ধে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং ভবিষ্যতেও থাকবে না। কারণ তিনি সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও নারীনেত্রী শহীদ আইভী রহমান দম্পতির একমাত্র ছেলে। আসন্ন সংসদ নির্বাচনে ভোটাররা বিপুল ভোটে নৌকা মার্কায় এ আসন থেকে তাঁকেই বিজয়ী করবেন।
কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন জিসান বলেন, ভৈরব-কুলিয়ারচরবাসী প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পরিবারের প্রতি ভালোবাসা ও আস্থা আছে। ফলে রাষ্ট্রপতির ছেলে পাপনের বিরুদ্ধে দলীয় মনোনয়ন যুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আসনটিতে শুধুমাত্র একজনই দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম কিনে জমা দিয়েছেন। আশা করছি আমাদের কুলিয়ারচর থেকে আসন্ন সংসদ নির্বাচনে নাজমুল হাসান পাপন ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *