• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে নাশকতা পিকআপে অগ্নিসংযোগ

# মিলাদ হোসেন অপু :-
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিন আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার। বৃহস্পতিবার ভোরে বিএনপি কর্মীরা কুলিয়ারচরের ছয়সূতি এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ সড়কে একটি চলন্ত পিকআপে আগুন দিয়েছে। অনেকটা অংশ পুড়ে গেছে। তবে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলেছে। এছাড়াও রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং কাটা গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে। পুলিশ এগুলি অপসারণ করার পর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, পিকআপটির মালিক শরিয়তপুরের আব্দুল মান্নান নামে এক ব্যক্তি। পিকআপটি নারায়ণগঞ্জ থেকে খালি সরিষার তেলের টিন নিয়ে কিশোরগঞ্জ যাচ্ছিল। এসময় সেটিতে আগুন দেয়া হয়। তবে কাছাকাছি জায়গায় পুলিশের টহল ছিল। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পিকআপের মালিক আব্দুল মান্নান বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা করবেন বলেও ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *