# মো. আল আমিন টিটু :-
ভৈরব হাইওয়ে থানার নতুন ওসি হিসেবে মো. সাজু মিঞা পিপিএম যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিবিতে কর্মরত ছিলেন। গত ১৮ নভেম্বর পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে ভৈরব হাইওয়ে থানায় যোগদান করেন।
জানা গেছে, মো. সাজু মিঞা ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে তিনি দক্ষতা ও সাহসীকতার সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় ২০১৯ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক ও দুইবার আইজিদজ ব্যাজ পদক অর্জন করেন। জন্মসূত্রে তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ গ্রামের কৃতি সন্তান।
ভৈরব হাইওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদানে অনূভূতি প্রকাশে এ প্রতিনিধিকে জানান, কর্মক্ষেত্রে পেশাদায়িত্ব এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি নতুন দিনের সূচনা করবো ইনশাআল্লাহ। তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীর মান এবং মর্যাদা অক্ষুন্ন রেখে সেবা দিয়ে যাবো।