রাফিউল ইসলাম নওশাদ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক রাফিউল ইসলাম নওশাদকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া। সদর থানার ওসি মোহাম্মদ দাউদও গ্রেপ্তারের কথা স্বীকার করে জানিয়েছেন, গত ২১ নভেম্বর মঙ্গলবার রাতে শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।