• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে রামদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল

# মুহাম্মদ কাইসার হামিদ :-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর রোববার সকাল ১১টার দিকে রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অনুষ্ঠিত আনন্দ মিছিলে নেতৃত্ব দেন রামদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন এবং রামদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি কুমকুম আক্তার।
আনন্দ মিছিলে ষষ্ঠ দফা হরতাল-অবরোধের প্রতিবাদ জানিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়ে স্লোগান দেন তারা। মিছিলে প্রায় দুই সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন।
পরে এক প্রতিবাদ সভায় রামদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি কুমকুম আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামদী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিশু মিয়া, উপজেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান সবুজ, প্রচার সম্পাদক বাবু নকুল ভৌমিক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, সদস্য মাহতাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বাবু সুশান্ত ভৌমিক, রামদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরা আক্তার চম্পা, উপজেলা মহিলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, আইন বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, সদস্য রেখা বেগম, জেসমিন আক্তার, রাজিয়া সুলতানা, মোছা. পুতুল বেগম, মেহেরা আক্তার ও ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি শামসুন্নাহার জেলি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *