# নিজস্ব প্রতিবেদক :-
নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে ময়মনসিংহে গণতান্ত্রিক ছাত্র জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ১৮ নভেম্বর শনিবার শহরে বিক্ষোভ মিছিল করে রেলস্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজ্ঞান বিষয়ক সম্পাদক গৌতম করের সভাপতিত্বে সদস্য আরিফুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক রোনাল চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের জেলা সংগঠক সজিব আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিলা ঋতু, ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় রায় প্রমুখ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সদস্য জুয়েল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।