• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে তিন মা-মেয়ে খুন, দুই জনের ৫ দিনের রিমান্ড, আবেদনের শুনানি মঙ্গলবার

পারিবারিক এলবাম থেকে নেওয়া তিন মা-মেয়ের পুরনো ছবি -পূর্বকণ্ঠ

হোসেনপুরে তিন মা-মেয়ে খুন
দুই জনের ৫ দিনের রিমান্ড
আবেদনের শুনানি মঙ্গলবার

# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরে তাসলিমা (৩৫), তাঁর দুই মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭) নামে তিনজনের মৃত্যুর ঘটনায় দুই ব্যক্তিকে ৫ দিনের রিমান্ড চেয়ে ১৬ নভেম্বর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছিল। রিমান্ড আবেদনের ওপর আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন হোসেনপুরের শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিহতদের প্রতিবেশি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছোটন মিয়া (৩৫) ও মৃত আব্দুস সোবহানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)। জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম জিন্নাত আরা আক্তারের আদালতে রিমান্ডের আবেদনকারী আদালত পরিদর্শক আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে সৌদী আরব প্রবাসী মঞ্জিল মিয়ার টিনের ঘরে দুটি খাটের ওপর ওই তিনজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাসলিমার বড়ভাই কবিরুল ইসলাম নয়ন বাদী হয়ে বুধবার হোসেনপুর থানায় তিনজনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। নিহতদের ময়না তদন্ত করিয়ে ফ্রিজিং গাড়িতে পাকুন্দিয়ার নারান্দি ইউনিয়নের নূরপুর গ্রামে তাসলিমার বাবার বাড়িতে রাখা হয়েছিল। তাসলিমার স্বামী মঞ্জিল মিয়া সৌদী আরব থেকে শুক্রবার আসলে জুমার নামাজের পর জানাজা শেষে ওই গ্রামেই দাফন করা হয়েছে বলে জানিয়েছেন কবিরুল ইসলাম নয়ন।
এদিকে ময়মনসিংহের সিআইডির ক্রাইম সিম টিমের সদস্য মো. ইউসুফ নিহতদের ঘর থেকে আলামত সংগ্রহ করেছেন। আলামতের সূত্র ধরে তিনি বলেছেন, তাসলিমা এবং মোহনাকে ধর্ষণ করা হয়েছে। এরপর তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ সিআইডির পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানিয়েছেন, তিনিও মো. ইউসুফের বক্তব্যটি শুনেছেন। তবে তিনি এ বিষয়ে কোন ধারণা দিতে পারবেন না। তাঁর দায়িত্ব ছিল ক্রাইম সিন টিমকে খবর দেওয়া। তারাই সংগৃহীত আলামতের ভিত্তিতে ধারণা দিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *