# রাজীবুল হাসান :-
ঘুর্ণিঝড় মিধিলি’র প্রভাবে ভৈরবে রাত থেকে টানা বৃষ্টি, নদী পথে চলছে না লঞ্চ ও নৌকা।
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে চাঁদপুরে আজ শুক্রবার (১৭ নভেম্বর) মাঝ রাত থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে ভৈরব বন্দরের কয়েক হাজার শ্রমজীবী সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া টানা বৃষ্টিপাত হওয়ায় ভৈরব শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির ব্যবসায়ী সাদ্দাম মিয়া বলেন, এই সড়কটি ভৈরব পৌর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। কিন্ত সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবন্ধতা সৃষ্টি হয়। যার ফলে এই সড়কে যানচলাচলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
কালিপুর গ্রামের বাসিন্দা কামাল মিয়া বলেন, সকালে বৃষ্টিতে ভিজে জরুরি কাজ থাকায় ভৈরব বাজারে এসেছি। কিন্ত জুম্মার নামায শেষে বৃষ্টি বেড়েছে যার ফলে শহরে রিক্সা ও অটো চলাচল করছে না। এতে করে আমরা বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরছি।
এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভৈরব-নবীনগর, অস্টগ্রাম, মিঠামইন, আজমেরিগঞ্জসহ বিভিন্ন রুটের লঞ্চ, স্পিডবোর্ড ও নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে ।
ভৈরব স্পিডবোর্ড মালিক সমিতির সভাপতি আব্দুল হেকিম রায়হান বলেন, ঘূণিঝড়ের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী ভৈরব বাজার স্পিডবোর্ড ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঘুর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টি ও নদী উত্তাল থাকায় নদীতে সকল ধরণে যাত্রীবাহী পণ্য বাহী পরিবহন বন্ধ রয়েছে।
ভৈরব লঞ্চ মালিক সমিতির সভাপতি মো.হেলিম মিয়া বলেন, ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে ভৈরবে রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। যার ফলে আবহাওয়া অফিসের নির্দেশনায় ভৈরব লঞ্চঘাট হতে সকল রুটে লঞ্চ চলাচলা বন্ধ রাখা হয়েছে। পরর্বতীতে নির্দেশনা আসা পর্যন্ত কোন লঞ্চ চলাচল করবে না বলে তিনি জানান।