নির্বাচনী তপশিলের সমর্থনে জেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে আওয়ামী লীগ মিছিল করেছে। ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজাল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম, আবু সাঈদ ইমাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি বিভিন্ন শ্লোগান দিয়ে শহর প্রদক্ষিণ করে।