• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত, ১০টি দোকান ভাঙচুর

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে পারিবারিক দ্বন্দ্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় সৈয়দ আলীর বাড়ির পাশে ১০টি দোকান-পাট, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড দুর্জয়মোড় এলাকার সৈয়দ আলীর বাড়ি ও কমলপুর কামাল মিয়ার বাড়ির যুবকদের মাঝে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সড়কের পাশে থাকা এক সাংবাদিকের মোটারসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় সৈয়দ আলীর বাড়ির স্বপন মিয়ার ছেলে সুফলের সাথে কমলপুর কামাল মিয়ার বাড়ির মোবারক মিয়ার ছেলে স্বাধীনসহ তার সাঙ্গপাঙ্গদের বাকবিতণ্ডের মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টায় কামাল মিয়ার বাড়ির যুবকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সৈয়দ আলীর বাড়িতে হামলা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যা ৮টায় উভয় পক্ষ লাঠি-সোটা, দা-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নারী-পুরুষসহ উভয় পক্ষের ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা আরো জানান, নারী গঠিত বিষয় নিয়ে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন। তাদের পারিবারিক দ্বন্দ্ব আজ সংঘর্ষে রূপ নিয়েছে।
এ বিষয়ে কামাল মিয়ার বাড়ির স্বাধীন বলেন, গত ছয় মাস আগে আমাদের সাথে সৈয়দ আলীর বাড়ির যুবকদের দ্বন্দ্ব হয়। স্থানীয় নেতৃবৃন্দ তা সমাধানও করেছেন। কিন্তু আজকে আমি সৈয়দ আলীর বাড়ির পাশে একটি শো রুমে কাজ করতে গেলে সৈয়দ আলীর বাড়ির সুফল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আমাকে মারধোর করে। এ ঘটনার খবর পেয়ে আমার বাড়ির লোকজন তাদের জিজ্ঞাসা করতে আসলে ঘটনার সূত্রপাত হয়।
এ বিষয়ে সৈয়দ আলীর বাড়ির গোলাপ মিয়ার বলেন, কামাল মিয়ার বাড়ির সাথে আমাদের পারিবারিক দ্বন্দ্ব ছিল। এখন সেটাও সমাধান হয়ে গেছে। আজকে হঠাৎ তারা আমাদের বাড়িতে হামলাসহ বিভিন্ন দোকাপাট ভাঙচুর করেছে। আমাদের বাড়ির এক নারীকে তারা মেরে আহত করেছে।
এ দিকে দিশেহারা ব্যবসায়ী সজীব, ফুরকান, জিয়া জানান, দুই গ্রুপের দ্বন্দ্বে আমাদের দোকাটপাট ভাঙচুর হবে কেন। আমরা কি অপরাধ করেছি। এর আগেও আমাদের দোকানপাট ভাঙ্চুর করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
ভৈরব থানার ওসি মোহাম্মদ সফিকুল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পৌর বাসস্ট্যান্ড এলাকার সৈয়দ আলীর বাড়ির সাথে কমলপুর এলাকার কামাল মিয়ার বাড়ির যুবকদের দ্বন্দ্ব হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *