• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

# মো. আলাল উদ্দিন :-
ভৈরবে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা ভোরের চেতনা ২৫ বছর পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দৈনিক ভোরের চেতনা ভৈরব প্রতিনিধি এসএম বাকী বিল্লাহ’র সার্বিক আয়োজনে ১৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক ভোরের চেতনার ভৈরব প্রতিনিধি ও ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ।
ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, শিশু সংগঠক অধ্যক্ষ শরীফ আহমেদ ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান আসমা বেগম, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সহ-সভাপতি এম আর সোহেল সেন, দৈনিক মানবকণ্ঠ ভৈরব প্রতিনিধি আক্তারুজ্জামান, ভৈরব প্রেসক্লাব নির্বাহী সদস্য ও দৈনিক যায়যায়দিন ভৈরব প্রতিনিধি সত্যজিত দাস ধ্রুব, এনটিভি স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, দৈনিক ইত্তেফাক ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক অরুণ আল আজাদ ও ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান, ওস্তাদ ইসরাইল খান সঙ্গীত নিকেতন যুগ্ম-সাধারণ সম্পাদক বশির আহমেদ বিপ্লব, দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান সম্পাদক সোহেল সাশ্রু, কাকলি খেলা ঘর আসরের সাধারণ সম্পাদক ও সমকাল ভৈরব প্রতিনিধি নজরুল ইসলাম রিপন, সাপ্তাহিক দুর্জয় দরশন সম্পাদক ও ডক্টরস ক্লাব অব ভৈরব আহ্বায়ক ডা. মিজানুর রহমান কবির, জব্বার জুট মিলস এর ব্যবস্থাপক অহিদুর রহমান।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
আলোচনা সভায় বক্তারা দীর্ঘ ২৫ বছরের পথচলায় দৈনিক ভোরের চেতনা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ধন্যবাদ জানান এবং আগামীতেও বস্তুনিষ্ঠতার মাধ্যমে পাঠকদের খবরের চাহিদা মিটিয়ে আরো বহুদূর এগিয়ে যাওয়ার আহবান ও সাফল্যতা কামনা করেন। এছাড়া পত্রিকাটি ভৈরবে পাঠক সমাজে নিয়মিত আসার জন্য পত্রিকার কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *