• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ভাইয়ের হাতে বোন খুন, ঘাতক ভাই আটক

ছুরিকাঘাতে নিহত বড় বোন আমেনা বেগম ও ঘাতক ভাই কাল্লু মিযা। - পূর্বকণ্ঠ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ভাইয়ের ছুরিকাঘাতে আমেনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। ১৪ নভেম্বর মঙ্গলবার বিকালে পৌর শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে ছুরিকাঘাতে আমেনা বেগম আহত হলে স্থানীয়রা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে নরসিংদীতে আমেনা বেগম মৃত্যু হয়। এ ঘটনায় রাত ৯টায় ভৈরব থানা পুলিশ উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রাম থেকে অভিযুক্ত ঘাতক ভাই কাল্লুকে আটক করে থানায় নিয়ে আসে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, নিহত আমেনা বেগম ময়মনসিংহের কেওয়াটখালী গ্রামের নাইম উদ্দিন খন্দকারের স্ত্রী। নিহতের স্বামী নাঈম খন্দকার ৬ মাস আগে সৌদী আরব চলে যান। নিহত আমেনা বেগমের আবির (১৪), আলবির (১৩), আলিম (১০) নামে তিন সন্তান রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. কাল্লু মিয়া নিহতের আপন ছোট ভাই ও গাছতলাঘাট এলাকার মো. আব্দুল গফুর মিয়ার ছেলে। কাল্লু পেশায় একজন ভাঙ্গারি ব্যবসায়ী।
নিহতের মা সখিনা বেগম বলেন, ‘আমার স্বামী আব্দুল গফুর মিয়া একজন অসুস্থ মানুষ। বাবার কাছে জায়গা কিনে আমাদের বাড়ির পাশেই বাড়ি করে থাকেন আমার মেয়ে আমেনা বেগম ও তার পরিবার। এ নিয়ে প্রতিদিনই বাকবিতাণ্ডে জড়ান আমার ছেলে কাল্লু মিয়া। কাল্লু একজন মাদকাসক্ত। আমাকেও প্রায় সময় মারধোর করতে আসে। আমি ওর ভয়ে বেশি বাড়িতে থাকি না। মঙ্গলবার বিকালে নেশা করে বাড়িতে এসে আমার মেয়ের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে কালু তার সঙ্গে থাকা ছুরি দিয়ে চোখে ও শরীরে আঘাত করে। এতে আমার মেয়ে বাড়ির উঠানে লুটিয়ে পড়ে। পরে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। রক্তাক্ত অবস্থায় আমার মেয়েকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাস্তায় মারা যায়। আমি আমার মেয়ের বিচাই চাই। ওর ফাসিঁ হওয়া দরকার। আমার তিন নাতীকে আমার ছেলে এতিম করেছে।
মাকে ছেলের বিরুদ্ধে মামলা করবেন কি না জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটা এ মুহুর্তে বলতে পারছি না।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী তুশি বলেন, প্রতিদিন কোন না কোন বিষয় নিয়ে আমেনা আপার সাথে কাল্লুর বাকবিতণ্ডা হতো। আজ কথা কাটাকাটি করে আমেনা আপাসহ আমাদের মরিচের ঘুড়া ছিটিয়ে দেয়। আমার চার মাসের শিশুর শরীরেও মরিচের গুড়া পরে। কথাকাটকাটির এক পর্যায়ে হঠাৎ করেই ছুরি দিয়ে আমেনা আপাকে ছুরিকাঘাত করে কাল্লু।
নিহতের বোন শিরিনা বেগম জানান, কাল্লু এর আগেও আমার ছোট ভাই ও বোনদের হত্যার চেষ্টা করেছে। আজকে আমার বোনকে মেরে ফেলেছে। আমি কাল্লুর ফাঁসি চাই। কাল্লু ছাড়া পেলে আমাদের সব ভাই বোনদের মেরে ফেলবে।
এ বিষয়ে অভিযুক্ত কাল্লু বলেন, জমি নিয়ে বোনের সাথে দ্বন্দ্ব। পারিবারিক দ্বন্দ্বে তাকে মেরে ফেলেছি।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায় জমি নিয়ে দ্বন্দ্বে বড় বোনকে তার ছোট ভাই ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। অভিযুক্ত ভাইকে তার শ্বশুরবাড়ি মানিকদী থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *