• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

আমি যদি সুযোগ পাই আধুনিক কিশোরগঞ্জ গড়ে হিসেবে তুলবো

বক্তৃতা করছেন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন -পূর্বকণ্ঠ

আমি যদি সুযোগ পাই
আধুনিক কিশোরগঞ্জ
গড়ে হিসেবে তুলবো

# নিজস্ব প্রতিবেদক :-
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর কিশোরগঞ্জ-১ আসন উন্নয়নে অনেক পিছিয়ে গেছে। আমি যদি দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হবার সুযোগ পাই, তাহলে কিশোরগঞ্জকে আধুনিক কিশোরগঞ্জ হিসেবে গড়ে তুলবো। তিনি ১৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে সদর উপজেলার সকল এলাকার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ সভায় এসব কথা বলেছেন।
একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে দল থেকে সৈয়দ আশরাফের সঙ্গে বিকল্প প্রার্থী করা হয়েছিল কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকে। তখন সৈয়দ আশরাফুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সৈয়দ আশরাফের মনোনয়ন চূড়ান্ত হলে দলের সিদ্ধান্তে মশিউর রহমান হুমায়ুন মনোনয়ন প্রত্যাহার করেন। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি প্রার্থী হওয়ার জন্য পুরো নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
পরামর্শ সভায় বক্তৃতা করতে গিয়ে মশিউর রহমান হুমায়ুন বলেন, ‘আমি ছাত্র লীগের মাধ্যমে এই রাজনীতিতে যুক্ত। আমার পরিবারও আওয়ামী পরিবার। তবে প্রধানমন্ত্রী আমাকে চেনেন আমার কর্মকাণ্ড দিয়ে, পরিবার দিয়ে নয়। ছাত্র জীবন থেকে আমি মানুষের সঙ্গে ভাল ব্যবহার করে আসছি। সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক ছিল। এখন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে সুযোগ পেলেও আচরণ আগের মতই আছে। আগামীতে যদি নেত্রী আরও ওপরে ওঠার সুযোগ দেন, তাহলেও আচরণের কোন পরিবর্তন হবে না। আমি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন অসুস্থ অসহায় মানুষকে মোটা অঙ্কের অর্থ সহায়তা এনে দেয়ার চেষ্টা করেছি। এসব টাকা আমার কোন আত্মীয়কে দেইনি।’
সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর উপ-নির্বাচনের মাধ্যমে বর্তমানে এই আসনের এমপি সৈয়দ আশরাফের ছোটবোন সৈয়দা জাকিয়া নূর লিপি। মশিউর রহমান ইঙ্গিতপূর্ণ ভাষায় বর্তমান এমপির ব্যর্থতার চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ আসনকে উন্নয়নের যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। প্রধানমন্ত্রী আজকেও অনেকগুলো প্রকল্প উদ্বোধন করেছেন। এর মধ্যে কিশোরগঞ্জ-১ নির্বাচনী এলাকার একটি প্রকল্পও ছিল না।’
তিনি বলেন, ‘আমি প্রতিটি ইউনিয়ন ঘুরে বেড়িয়েছি। সবার প্রত্যাশার মধ্যে একটি পরিবর্তনের সুর লক্ষ্য করেছি। দু’এক দিনের মধ্যে হয়ত নির্বাচন কমিশন নির্বাচনী তপশিল ঘোষণা করবে। নির্বাচনী তপশিল ঘোষণার পর আপনারা পরামর্শ দিলে আমি দলীয় মনোয়নপত্র সংগ্রহ করবো। আমি সুযোগ পেলে আধুনিক কিশোরগঞ্জ গড়ে তোলার চেষ্টা করবো।’ তিনি মঙ্গলবার বিকালে হোসেনপুরেও একই রকম তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে একটি পরামর্শ সভা করেছেন বলে জানিয়েছেন। সেখানে প্রত্যাশার চেয়ে অনেক বেশি নেতাকর্মী জমায়েত হয়েছিলেন বলে তিনি জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমির সঞ্চালনায় সভায় কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা মহিলা লীগ সভাপতি সংরক্ষিত আসনের সাবেক এমপি দিলারা বেগম আসমা ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহসহ তৃণমূলের বিভিন্ন নেতা বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *