• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কুলিয়ারচরে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর বুধবার বেলা সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষিদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচীতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল।
এই সময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা পিযুষ কুমার, পাট উপ-সহকারী কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা চিত্তরঞ্জন প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসাথে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকলের মধ্যে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় পাটের গুরুত্ব, চাষাবাদের নিয়ম, রোগবালাই ও পোকামাকড় দমন, পাট কর্তনের সময়, পাট আঁশ জাগ দেওয়া ও শুকানোর বিষয়েও সচেতন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *