• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে পাদুকা উদ্যোক্তাদের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

# ইশতিয়াক আহম্মদ শৈভিক :-
কিশোরগঞ্জ জেলার পাদুকা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশসম্মত টেকসই উদ্যোগে উন্নীতকরণ উপ-প্রকল্প সনদায়ন প্রদানকারী প্রতিষ্ঠান ও পাদুকা উদ্যোক্তাদের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব পৌরসভার পৌর সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি), পিকেএসএফ এর সহযোগিতায় পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর বাস্তবায়নে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ¦ মো. ইফতেখার হোসেন বেনু।
পপি-এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতির সভাপতি মো. আল আমিন মিয়া, ভৈরব বাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আজিজুল হক।
কর্মশালায় প্রধান অতিথি ভৈরব পৌরসভার মেয়র আলহাজ¦ মো. ইফতেখার হোসেন বেনু বলেন, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) পাদুকার উপর যে সকল উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য সাধুবাদ জানান। তিনি পাদুকা ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে ট্রেড লাইসেন্স করে বৈধভাবে ব্যবসা করার জন্য অনুরোধ করেন।
এ সময় বক্তারা বলেন, এসইপি প্রকল্পের মাধ্যমে পাদুকা ব্যবসা গুচ্ছ ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশ সম্মত টেকসই চর্চা বৃদ্ধি করার জন্য উপযুক্ত প্রযুক্তির প্রচলন করা হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোগ সমূহের সামর্থ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ প্রকল্পের আওতায় পাদুকা সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পাদুকা ব্যবসা সম্প্রসারণ ও পরিবেশগত উন্নয়নে কাজ করছে। এছাড়াও ভৈরবে পাদুকা উৎপাদন বিষয়ে স্থানীয় পাদুকা উদ্যোক্তাদের সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক পরামর্শসহ প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *