• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে অবরোধ প্রতিরোধে মহিলা আওয়ামী লীগের অবস্থান ও মিছিল

# রাজীবুল হাসান :-
ভৈরবে বিএনপিসহ সমমনা দলের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ প্রতিরোধে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান ও মিছিল করেছেন উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ।
৮ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকার গুরুত্বপূর্ণ সড়কে নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশাল মিছিল করে।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে ঢাকা-সিলেট মহাসড়কে সকাল থেকেই দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ ছোট বড় বিভিন্ন মালবাহী পরিবহন চলাচল করেছে। এছাড়া যাত্রীরা বাসস্ট্যান্ড এলাকায় যার যার গন্তব্যে যাওয়ার জন্য ভিড় করছেন। তবে ভৈরবে বিএনপির কোন নেতাকর্মী রাজপথে দেখা যায়নি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আছমা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পারভিন বেগম, পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি লাভলী আক্তার, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা, অ্যাডভোকেট আছমা আক্তার প্রমুখ।
উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মনোয়ারা বেগম বলেন, বিএনপির ডাকা অবরোধ হরতালের মত কর্মসূচীতে ভৈরবে তেমন কোন প্রভাব দেখা যায়নি। বিগত দিনে ভৈরবের রাজপথ আওয়ামী লীগের দখলেই ছিলো। আজকেও অবরোধ প্রতিরোধে ভৈরব আওয়ামী লীগের পাশাপাশি মহিলা আওয়ামী লীগ রাজপথে রয়েছে। যেকোন ধরণের ঘটনার মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি।
উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আছমা আহমেদ বলেন, ভৈরব হলো সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও নাজমুল হাসান পাপনের ঘাঁটি। এখানে বিএনপি কখনো কোন নৈরাজ্য ও অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *