কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের মাববন্ধন -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও জামায়াতের মহাসমাবেশের দিন মহিলা আওয়ামী লীগ নেত্রীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আজ ৮ নভেম্বর বুধবার সকালে কিশোরগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্টেশন রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা শাখার সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আসমা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, যুগ্ম-সম্পাদক শাহীন সুলতানা ইতি, সালমা হক, মাছুমা আক্তার, হাসিনা হায়দার চামেলি, সাজিদা ইয়াসমিন, তাহমিনা ইসলাম বিউটি প্রমুখ। শেষে শহরে বিক্ষোভ মিছিল করা হয়।