গার্মেন্ট শ্রমিকদের দাবির সমর্থনে শ্রমিক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন গার্মেন্ট শ্রমিকদের দাবির সমর্থনে মানববন্ধন করেছে। আজ ৭ নভেম্বর মঙ্গলবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের জেলা কমিটির আহবায়ক মো. আলাল মিয়া, সদস্য সচিব মো. এবায়দুল ইসলাম প্রমুখ। বক্তাগণ গার্মেন্ট শ্রমিকদের ন্যুনতম মজুরী ২৫ হাজার টাকা নির্ধারণ, নিহত শ্রমিকদের পরিবারকে এক জীবনের সমান ক্ষতিপূরণ প্রদান, শ্রমিক হত্যার বিচার ও গুম হওয়া শ্রমিকদের অবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।