• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

দুএকটি বিচ্ছিন্ন ঘটনা হরতাল-অবরোধ হয়নি

দুএকটি বিচ্ছিন্ন ঘটনা
হরতাল-অবরোধ হয়নি

# নিজস্ব প্রতিবেদক :-
হরতাল আর অবরোধ ডাকা হলেও নেতাকর্মীরা মাঠে নেই কেউ। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করে গ্রেপ্তার করার জন্যও কাউকে পাচ্ছে না। এমন অভিজ্ঞতার কথাই জানালেন কিশোরগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ।
গ্রেপ্তার আতঙ্কে নেতাদের মোবাইল ফোন বন্ধ। কর্মীদেরও মোবাইল ফোন বন্ধ। ফলে নির্দেশনা দেয়ার মত বা নির্দেশনা নেয়ার মত যোগাযোগও নেতাকর্মীদের মধ্যে করা যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মো. জালাল উদ্দিন।
কেন্দ্রীয়ভাবে বিএনপির পক্ষ থেকে রোববার ও সেমাবার সারাদেশে ৪৮ ঘন্টার অবরোধ ডাকা হয়েছে। আবার শনিবার ভৈরব থেকে জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ কয়েকজনের আটকের প্রতিবাদে ভৈরবে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিলেন স্থানীয় নেতারা। একই ইস্যুতে জেলা বিএনপিও সারা জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছিল। কিন্তু কিশোরগঞ্জের বড়বাজার এলাকায় একটি ট্রাকে ঢিল ছুঁড়ে আর নগুয়া বটতলা এলকায় টায়ারে আগুন লাগিয়েই কর্মিরা লাপাত্তা। জেলায় ৫ জন আটক হয়েছে বলে জানা গেছে।
সকাল থেকেই হালকা যানবাহন চলাচল শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে হালকা ও ভারি যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। অন্যান্য দিনের মত যানজট দেখা গেছে। সকল ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিক সময়ের মতই খোলা থাকে। ভৈরবসহ জেলার সকল উপজেলার পরিস্থিতিই স্বাভাবিক রয়েছে। ট্রেন চলেছে যথাসময়ে। তবে আন্তঃজেলা বাস দুই দুইদিনের অবরোধ বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম।
কিশোরগঞ্জ-ঢাকা সড়কসহ সর্বত্রই আইন শৃংখলা বাহিনীর টহল ও নজরদারি রয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে। রোববার বিকাল পর্যন্ত কোন অপ্রীকির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *