# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পত্রিকার এজেন্ট এমএ সাদেক মুকুলকে সাদা পোশাকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। তিনি কিশোরগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। মুকুলের ম্যানেজার আব্দুল আউয়াল জানিয়েছেন, আজ রোববার সকাল ৯টার দিকে শহরের রথখলা পত্রিকা স্ট্যান্ডে হকারদের মাঝে পত্রিকা বিতরণ করে দোকানে বাসায় ফিরছিলেন। তখন সেখান থেকেই তাকে ধরে নিয়ে যায়। সদর থানার ওসি মোহাম্মদ দাউদকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি ডিউটিতে বাইরে আছেন। এ বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন।