• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে বিএনপি’র হরতাল প্রত্যাখান

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিএনপি’র হরতাল প্রত্যাখান করে হরতাল ও অবরোধের নামে নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ নভেম্বর বিএনপি’র ফের দেয়া টানা ৪৮ ঘণ্টার অবরোধে আজ প্রথম দিন ছিল ভৈরব বিএনপি’র দেয়া সকাল সন্ধ্যা হরতাল পালনের দিন। ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় বিএনপি এ হরতালের ডাক দেন। বিএনপি’র হরতাল প্রত্যাখান ঘোষণা করে ভোর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় পাদদেশে অবস্থান নিয়েছে ভৈরব আওয়ামী লীগ। বিএনপি হরতাল ডাকলেও রাজপথে দেখা যায়নি তাদের কোনো নেতাকর্মীদের। কিন্তু হরতাল প্রতিহত করতে রাস্তায় দেখা গেছে লাঠিসোটা হাতে ভৈরব আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া প্রত্যেকটা মোড়ে মোড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। হরতালের মধ্যেও মানুষের জীবন যাত্রা ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস চলাচল কম করলেও ট্রাক, রিকশা, অটোসহ ছোট বড় ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া দিনব্যাপী হরতালে ভৈরবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ভৈরবে ব্যাপক তৎপর।
শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অহিদ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, আবু বক্কর ছিদ্দিক, নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সহ-সভাপতি দ্বীন ইসলাম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক অরুণ আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ প্রমুখ।
পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চালনায় বক্তারা বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তারেক জিয়া দুর্নীতির করে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আজ লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সাধারণ মানুষের জান মালের ক্ষতি করছে।
এছাড়া বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বাধা সৃষ্টি করতে চাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা শেখ হাসিনার সৈনিকরা রাজপথে আছি এবং থাকব। যদি কোনো অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে রাজপথে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *